Friday, September 9, 2016

কিমা পরোটা

উপাদানঃ
  • গরুর মাংসের মিহি কিমা – ২ কাপ
  • পেঁয়াজ (মিহি কুচি) – ২ টেবিল চামচ
  • কাঁচামরিচ (মিহি কুচি) – ৪টি
  • আদা বাটা – ১ চা চামচ
  • রসুন বাটা – ১ চা চামচ
  • জিরা গুঁড়া – ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়া – ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
  • ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
  • লবণ – স্বাদমতো
  • তেল – ১ টেবিল চামচ
খামিরের জন্যঃ
  • ময়দা – ২ কাপ
  • লবণ – স্বাদমতো
  • ঘি – ২ টেবিল চামচ
  • ডিম – ১টি
  • দুধ – ২ টেবিল চামচ
  • তেল – ভাজার জন্য

প্রস্তুত প্রণালীঃ
-ময়দা চেলে নিয়ে খামিরের সব উপকরণ দিয়ে ভালো করে মেখে ময়ান তৈরি করে ২০ মিনিট ঢেকে রাখতে হবে।
-ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচামরিচ দিয়ে অল্প ভাজতে হবে। এবারে একে একে কিমা,জিরা, গরম মসলা, গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে।
-কিমার পানি শুকিয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে হালকা ভেজে নামাতে হবে।
-এবারে ময়ান ভালো করে মেখে রুটি বানাতে হবে। একটি করে রুটি নিয়ে তাতে রান্না করা কিমা ছড়িয়ে দিয়ে উপরে আরেকটি রুটি বসিয়ে কিনারা ভালো করে জোড়া দিতে হবে।
-ডিম ও দুধ এক সাথে মেশাতে হবে। পরোটা এর দুই পাশে ডিম ও দুধ এর মিশ্রণ মাখিয়ে ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।
-ভাজা হলে প্রতিটি রুটি পছন্দ মত টুকরো করে কেটে সস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

0 comments:

Post a Comment