- গরুর মাংস ২ কেজি
- পেঁয়াজ কুচি - ২ কাপ
- পেঁয়াজ বাটা - ১ কাপ
- সয়াবিন + সরিষার তেল - ১/২ কাপ
- আদা বাটা - আড়াই টেবিল চামচ
- রসুন বাটা - দেড় টেবিল চামচ
- শাহি জিরা - ১ চা চামচ
- ধনিয়া গুঁড়া - ১ চা চামচ
- হলুদ গুঁড়া - ১/২ চা চামচ
- ঝাল বিহীন স্পেশাল শুকনা মরিচ গুঁড়া (কাশ্মিরি শুকনা মরিচ গুঁড়া) - ৩/৪ টেবিল চামচ (এটায় ঝাল কম ও কালার টা অনেক সুন্দর হয়। চট্টগ্রামে ব্যবহার করা হয় মিষ্টি মরিচ গুঁড়া)।
- কাঁচা মরিচ - ৮-১০ টা
- চিনি - ১ টেবিল চামচ
- তেজ পাতা - ৩/৪ টা
- ভাজা আলু - ৪/৫ টা (আপনি খেতে চাইলে দিতে পারেন)
মেজবানি মাংস স্পেশাল মশলা:
- এলাচ - ২-৩ টা
- দারচিনি - ২ টুকরা
- লবঙ্গ - ৪-৫ টা
- জায়ফল - ১/৮ পরিমাণ
- জয়ত্রি - ১/২ চা চামচ
- গোলমরিচ - ৫/৬ টা
- পোস্তদানা - ১/২ চা চামচ
সব একসাথে পানি দিয়ে বেটে পেস্ট করে নিতে হবে।
-পেঁয়াজ কুচি, চিনি ও তেজপাতা ছাড়া বাকি সব উপকরণ মাংসের সাথে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে।
-একটা পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ও তেজ পাতা দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে।
-ভাজা হয়ে গেলে এবার মাখান মাংস দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। ৪-৫ মিনিট।
-এবার বেশি করে পানি দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে রান্না করতে হবে। ১ ঘণ্টার মতো।
পরিবেশনঃ রান্না হয়ে গেলে নামানর আগে ভাজা আলু দিয়ে দিন।
টিপসঃ
-সব মশলা ভালো করে পেস্ট করতে হবে।
-মাংস ভালো করে পানি ঝড়িয়ে নিতে হবে।
-মাংসের পিস ছোট ছোট হতে হবে।
-সবচেয়ে জরুরি রান্নার পাত্রের ঢাকনা অবধাকনা ভাল করে সিল করে নিতে হবে। ও অল্প জ্বালে রান্না হবে।







0 comments:
Post a Comment