উপাদানঃ
- পাস্তা - ১০০ গ্রাম
- দুধ - ১ কাপ
- টমেটো কিউরি - ১ কাপ
- লাল শুকনো মরিচ গুঁড়া - ১ টেবিল চামচ
- রসুনের পেষ্ট - ১ টেবিল চামচ
- পেঁয়াজ কুচি - ১টি ছোট
- ক্যাপসিকাম কুচি - ১টি
- টমেটো সস - ১.৫ টেবিল চামচ
- ধন্দুল কুচি - ১টি
- চিজ বা পনির - ২ টেবিল চামচ
- অরিগোনা - ১/২ টেবিল চামচ
- ধনে পাতা কুচি - ১ চা চামচ
- লবণ - স্বাদমত
- মাখন - ১ টেবিল চামচ
- ময়দা - ১ চা চামচ
প্রস্তুত প্রণালীঃ
-প্রথমে একটি প্যানে মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে এতে ময়দা দিন।
-প্রথমে একটি প্যানে মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে এতে ময়দা দিন।
-ময়দা, মাখন ভাল করে মিশে গেলে এতে দুধ দিয়ে দিন। দুধ, মাখন, ময়দা ভাল করে নাড়তে থাকুন যতক্ষন না এটি ঘন না হয়।
-ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলুন।
-আরেকটি প্যানে মাখন দিন। এর সাথে পেঁয়াজ কুচি, রসুনের পেষ্ট দিয়ে নাড়ুন।
-এরপর এতে ক্যাপসিকাম কুচি, ধন্দুল কুচি ( যেকোন সবজি ব্যবহার করতে পারেন ) দিয়ে কিছুক্ষণ নাড়ুন। যদি মাংস দিতে চান, মাংসও দিয়ে দিতে পারেন।
-এবার টমেটোর পেস্ট দিয়ে ৭-৮ মিনিট রান্না করুন।
-এরপর একে একে টমেটো কেচাপ, ড্রাই অরিগেনো, শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
-এটি প্যানে লেগে গেলে এতে পানি দিয়ে নাড়ুন।
-এবার এতে হোয়াইট সস দিয়ে নাড়ুন।
-তারপর এতে চিজ এবং লবণ দিয়ে দিন।
-সিদ্ধ করা পাস্তা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়ুন।
-ব্যস তৈরি হয়ে গেল মজাদার হোয়াইট এবং রেড সস পাস্তা।







0 comments:
Post a Comment