
- গুঁড়া দুধ - ২ কাপ
- পানি - আড়াই কাপ
- কর্নফ্লাওয়ার - ১ টেবিল চামচ
- চিনি - পৌনে ১ কাপ
- ক্রিম - ১ টিন
- জেলাটিন গোলানো - ১ টেবিল চামচ
- সিএমসি পাউডার গোলানো - ১ টেবিল চামচ
- তরল গ্লুকোজ - ১ চা চামচ
- ম্যাংগো পিউরি - ১ কাপ
- ডিমের সাদা অংশ - ২টি
- চামচ চিনি - ২ টেবিল
- প্রথমে গুঁড়া দুধ, পানি, কর্নফ্লাওয়ার ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিন।
- এবার মিশ্রণটি প্যানে ঢেলে জ্বাল দিয়ে ঘন করে নিন।
- গরম অবস্থায় তরল গ্লুকোজ মেলাতে হবে।
- এবার ঠান্ডা হয়ে এলে জেলাটিন ও সিএমসি মেলাতে হবে।
- ক্রিম ও ম্যাংগো পিউরি দিয়ে বিট করে ডিপে জমাতে হবে তিন ঘণ্টা।
- এরপর আবারও বিট করে জমাতে হবে।
- দুই ঘণ্টা পর পর বের করে ৩-৪ বার বিট করতে হবে।
- শেষের বার ডিমের সাদা অংশ ও চিনি দিয়ে বিট করে মেরাং দিয়ে বিট করে জমাতে হবে।
- এরপর জমে গেলে ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন।






0 comments:
Post a Comment