
- মুরগির বুকের মাংশ - ২০০ গ্রাম
- আদা রসুন বাটা - ২ চা চামচ
- হট সস - ২ টেবিল চামচ
- সয়া সস - ১ টেবিল চামচ
- গোল মরিচ গুড়া - ২ চা চামচ
- জিরা গুড়া - ১ চা চামচ
- লবন - ১ টেবিল চামচ
- লাল মরিচ গুড়া - ১ টেবিল চামচ
- ময়দা - ২ কাপ
- লবন - আধা চা চামচ
- ভাজার জন্য তেল - পরিমান মত
> প্রথমে মুরগি গুলো পাতলা লম্বা করে কেটে নিন।
> ১ টি বাটিতে একে একে সব মশলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন , এরপর মুরগির স্লাইস গুলো দিয়ে মেরিনেট করুন । ২ ঘন্টা ফ্রীজে রেখে দিন ।
> অন্য ১ টি বাটিতে ময়দা, লবন দিয়ে নেড়ে নিন।
> আরেকটি পাত্রে ফ্রেশ পানি নিন।
> এবার মুরগির টুকরা শুকনো ময়দায় গড়িয়ে নিন, তারপর ফ্রেশ পানিতে রেখে আবার শুকনো ময়দায় ভালো করে গড়িয়ে নিয়ে গরম ডুবো তেলে ভাজতে থাকুন এবং বাদামী রং হয়ে এলে উঠিয়ে নিন।
> যেকোনো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।






0 comments:
Post a Comment