
উপকরণঃ
- মুরগির মাংস - ১ কেজি পরিমাণ এর ১ টি ( মাঝারি সাইজ করে কাটা )
- সাতকড়া - ২ চাক একদম মিহি করে কাটা
- পেঁয়াজ কুচি - ২ কাপ
- পেঁয়াজ বাটা - ২ টেবিল চামচ
- রসুন বাটা - ১ টেবিল চামচ
- আদা বাটা - ২ টেবিল চামচ
- হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো মিলে - ১ চা চামচ
- টক দই - ২ টেবিল চামচ
- কাজু বাদাম বাটা - ২ টেবিল চামচ
- পোস্ত বাটা - ১ চা চামচ
- গরম মশলা গুঁড়ো - ২ চা চামচ
- জিরা বাটা - ১ চা চামচ
- টমেটো কেচাপ - ১ টেবিল চামচ
- তেজপাতা লবঙ্গ দারচিনি কয়েক টুকরা
- নারিকেল দুধ - ১ কাপ
- লবণ স্বাদমত
- তেল হাফ কাপ
- কাঁচা মরিচ কয়েকটা
- বেরেস্তা পরিবেশনের জন্য
-প্রথমে হাঁড়িতে তেল দিয়ে তেল গরম হলে এতে তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিন। এবার পেঁয়াজ কুচি যোগ করুন।
-পেঁয়াজ টা বেশ লাল করে ভাজা হলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো, টক দই ,কাজু বাদাম বাটা, পোস্ত বাটা , গরম মশলা গুঁড়া ,জিরা বাটা দিয়ে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন।
-তাড়াহুড়া করবেন না, মশলা সময় নিয়ে কষাতে হবে।
-এবার মুরগির মাংস দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন আরো ২০ মিনিট।
-এখন সাতকড়া একদম মিহি করে কষানো মাংস-তে দিন,এবার মাংসতে টমেটো কেচাপ, নারকেল দুধ আর উপরে আস্ত কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে কম আঁচে রান্না করুন আরো ১৫ মিনিট।
-১৫ মিনিট রান্না করার পর মাংসটা নরম হয়ে সুন্দর কষানো হবে। তেল উপরে
উঠে আসলেই বুঝবেন হয়ে গেছে । সুন্দর একটা লেবুর গন্ধ পাবেন মাংস থেকে।
টিপসঃ আপনারা চাইলে আলু দিয়ে রান্না করতে পারেন।
পরিবেশনঃ
পরিবেশনের সময় উপরে বেরেস্তা ছিটিয়ে দিন। পোলাও, নান, পরোটা অথবা ভাতের সাথে খেয়ে দেখুন অনেক মজা।






0 comments:
Post a Comment