
উপাদানঃ
- খাসির মাংস - এক কেজি
- লবঙ্গ - ৪/৫ টা বাটা
- দারুচিনি - ৩/৪ টা
- জয়ত্রী - এক চিমটি
- জয়ফল - এক চিমটি
- গোল মরিচ - হাফ চামচের কম
- বাদাম বাটা - এক টেবিল চামচ
- টক দই - এক কাপ
- রসুন বাটা - ২ টেবিল চামচ
- আদা বাটা - দেড় টেবিল চামচ
- জিরা - এক চা চামচ
- কেওড়া জল - হাফ টেবিল চামচ
- কিসমিস - ৬/৭ টা
- কাঁচা মরিচ - ঝাল বুঝে কয়েকটা (৮/১০টা)
- লবন - পরিমান মত
- তেল - হাফ কাপ
- পানি - পরিমান মত
- পেঁয়াজ - বেরেস্তা
প্রস্তুত প্রণালীঃ
- মাংস ভাল করে ধুয়ে একে একে সব মশলা পাতি দিয়ে যেতে থাকুন।
- মাংস ভাল করে ধুয়ে একে একে সব মশলা পাতি দিয়ে যেতে থাকুন।
- সহ সব কিছু দিয়ে ভাল করে মেখে নিন।
- এবার ফ্রীজে ঘন্টা খানেকের জন্য রেখে দিন।
- যে পাত্রে রান্না করবেন সেই পাত্রে তেল গরম করে সামান্য লবন দিয়ে বেরেস্তা বানিয়ে তুলে রাখুন।
- বেরেস্তা তুলে নিয়ে সেই তেলেই ম্যারিনেটেড করে রাখা মাংস দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে নিন।
- পাতিল ধুয়ে সামান্য পানিও দিয়ে দিন।
- পাতিল ধুয়ে সামান্য পানিও দিয়ে দিন।
- এবার ঢাকনা দিন, মিনিট ১৫/২০ মাধ্যম আঁচে রান্না করুন এবং মাঝে মাঝে নাড়িয়ে দিন।
- মাংস সিদ্ধ হয়ে গেল কিনা দেখে বেরেস্তা গুড়া করে দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন এবং লবন লাগলে দিন। ঝাল কম মনে হলে আরো কয়েকটা কাঁচা মরিচ দিতে পারেন।
পরিবেশনঃ কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।






0 comments:
Post a Comment