- উপাদানঃ
- আমের রস - ১ কাপ
- জেলাটিন পাউডার - ১ প্যাকেট বা ১/৪ আউন্স
- আমের পিউরি - ১.৫ কাপ
- দুধ - ১ কাপ
- জেলাটিন পাউডার - ১ প্যাকেট বা ১/৪ আউন্স
- চিনি - ১/৩ কাপ
- লবণ - এক চিমটি
- ভ্যানিলা এসেন্স - ১ টেবিল চামচ
- ক্রিম - ২ কাপ
- প্রথমে একটি পাত্রে আমের রস এবং জেলাটিন দিয়ে দিন। ভাল করে মিশিয়ে ১০ মিনিট রাখুন।
- এবার ব্লেন্ডারে আমের কুচি দিয়ে ব্লেন্ড করে আমের পিউরি তৈরি করে নিন।
- আমের রস এবং জেলাটিনের মিশ্রণটি মাইক্রোওয়েভে উচ্চ তাপে এক মিনিট গরম করুন। জেলাটিন ভাল করে মিশে গেলে এটি আমের পিউরির সাথে মিশিয়ে নিন।
- পিউরির মিশ্রণটি গ্লাসে ঢেলে নিন (ভিডিও অনুযায়ী)। এটি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কমপক্ষে ২ ঘন্টা রাখুন।
- একটি প্যানে দুধ এবং জেলাটিন দিয়ে ১০ মিনিট জ্বাল দিন। ১০ মিনিট ভাল করে নাড়ুন।
- ১০ মিনিট পর এতে চিনি এবং লবণ দিন।
- চিনি, জেলাটিন না গলা পর্যন্ত নাড়তে থাকুন। নামানোর আগে ভ্যানিলা এসেন্স দিয়ে দিন।
- ক্রিমের সাথে দুধের মিশ্রণটি ঢালুন। মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন।
- এরপর ফ্রিজ থেকে আমের গ্লাসগুলো বের করে এতে ক্রিমের মিশ্রণটি ঢেলে দিন।
- এবার এটি ফ্রিজে ৪ ঘণ্টা রাখুন।
-পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো প্যানা কোটা।







0 comments:
Post a Comment