স্যুপের জন্য
- তেল – ১ টেবিল চামচ
- রসুন কুচি – ১ টেবিল চামচ
- লঙ্কাকুচি – স্বাদমতো
- পেঁয়াজ কুচি – ১ টা ছোট
- টমেটো কুচি – ১ টা ছোট
- বাঁধাকপি কুচি – ১ কাপ
- নুন – স্বাদমতো
- লাল লঙ্কা গুঁড়ো – স্বাদমতো
- গরম মশলা – ১ চা চামচ
- পানি – ৩ কাপ
- ভেজিটেবল স্টক – ২ বাটি
- গাজর, বিনস, কড়াইশুঁটি – আধ বাটি
- নুডলস – ১৫০ গ্রাম
- পানি – ৩ কাপ
- তেল – ১ চা চামচ
- নুন – ১/২ চা চামচ
- অমলেটের জন্য ডিম – ২টি
- তেল – ১ চা চামচ
- নুন – স্বাদমতো
- ধনেপাচা কুচি – ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালীঃ
একটি প্রেসার কুকারে তেল গরম করুন। এতে রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ৩০ সেকেন্ড রান্না করুন। এতে পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাব দূর হচ্ছে। এতে টমেটো ও বাঁধাকপি দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করতে থাকুন।
সবজিগুলো নরম হয়ে এলে এতে নুন, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা দিয়ে ৩০ সেকেন্ড নাড়াচাড়া করুন। এতে ভেজিটেবল স্টক দিয়ে দিন। এতে সবজিগুলো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ২ টি হুইশল দিয়ে নিন। ঠাণ্ডা হয়ে গেলে বাটিতে ঢেলে ধনেপাতা ছড়িয়ে দিন।
এদিকে নুন দিয়ে নুডলস সিদ্ধ করে নিন। একটি প্যানে অমলেট বানিয়ে নিন। অমলেট হয়ে গেলে ভাল করে রোল করে নিয়ে ধারালো ছুড়ির সাহায্যে পাতলা স্ট্রিপ কেটে নিন। একটি বাটিতে অর্ধেক বাটি নুডলস দিন। এর উপর স্যুপ ঢেলে দিন। যাতে বাটিটি ভর্তি হয়ে যায়। উপরে ডিমের স্ট্রিপগুলি সাজিয়ে দিন।
পরিবেশনঃ ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টিপসঃ চাইলে আপনি মুরগির মাংসের ছোট ছোট বোনলেস টুকরো এতে দিতে পারেন।

0 comments:
Post a Comment