উপকরণঃ
- চিকেন কিমা - ১কাপ
- ময়দা - ১কাপ
- আদা বাটা - ১/৪ চা চামচ
- রসুন বাটা - ১/৪ চা চামচ
- গোল মরিচ গুঁড়ো - ১/৪ চা চামচ
- সয়া সস - ১ চা চামচ
- পিঁয়াজ বাটা - ১/২ চা চামচ
- পানি - ১/৪ কাপ
- তেল -১ টেবিল চামচ
- লবন - স্বাদ মতো
প্রস্তুত প্রণালীঃ
-প্রথমে ময়দা তেল আর লবন দিয়ে ভালো করে মাখতে হবে, ময়ান যত ভাল হবে মোমো তত নরম হবে।
-প্রথমে ময়দা তেল আর লবন দিয়ে ভালো করে মাখতে হবে, ময়ান যত ভাল হবে মোমো তত নরম হবে।
-এই বার প্যানে তেল দিয়ে একটু গরম করে তাতে কিমা আর বাকি সব কিছু একে একে দিয়ে একটু নেড়ে নামাতে হবে। কিমাটা একটা বাটিতে ঢেলে ঠাণ্ডা করুন।
-এইবার ময়দা মাখাটা দিয়ে লুচির মতো ছোট ছোট লেচি কেটে বেলতে হবে আর তার ভিতর একটু করে কিমার পুর দিয়ে মুখ বন্ধ করে নিন।
-এইবার চুলাতে স্টিমারে পানি দিয়ে ফুটতে দিতে হবে , পানি ফুটে উটলে তাতে মোমোগুলা সাজিয়ে ঢাকনা দিয়ে ১০/১২ মিনিট ভাপ দিন।
-ভাপ হয়ে গেলে প্লেটে সাজিয়ে গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন মোমো।







0 comments:
Post a Comment