উপাদানঃ
- বীফ/মাটন – হাফ কেজি (মাংস বোনলেস হলে ভালো)
- চিনি গুঁড়া চাল – হাফ কেজি
- টক দই – ১ কাপ
- পেঁয়াজ কুচি – ১ কাপ
- কাঁচা মরিচ – ১০টি
- সয়াবিন তেল – ১ কাপ
- সরিষার তেল – হাফ কাপ
- রসুনবাটা – ১ চা চামচ
- শাহি জিরা – ১ চা চামচ
- আদাবাটা – ১ টেবিল চামচ
- গোলমরিচ গুঁড়া – ১ চা চামচ
- কেওড়া জল – ২ টেবিল চামচ
- গুড়া দুধ – ২ টেবিল চামচ
- পেঁয়াজ বেরেস্তা – হাফ কাপ
- কিসমিস পরিমাণ মত
- গরম মশলা – এলাচ, তেজপাতা, দারুচিনি পরিমাণ মত
- লবণ – স্বাদমতো
প্রস্তুত প্রণালীঃ
-মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে টক দই, সরিষার তেল, আদা, রসুন, ও লবণ দিয়ে কমপক্ষে ৩০ মিনিট মাখিয়ে রাখুন।
-পাত্রে তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে নিন।
-এবার পাত্রে মাংস, কাঁচা মরিচ ও ৩ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে মাঝারি আঁচে মাংস রান্না করুন।
-মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখামাখা হয়ে গেলে গোলমারিচ গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে ঢেকে রাখতে হবে।
-চাল ১০ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রাখুন।
-হাঁড়িতে চালের দেড় গুণ পানিতে গুড়া দুধ মিশিয়ে নিন।
-এবার চালে পানিটি দিয়ে লবন, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে নেড়ে নিন। এরপরে ঢেকে দিন।
-পানি শুকিয়ে চালের সমান হয়ে গেলে রান্না মাংসগুলো চালের ওপরে দিয়ে অল্প আঁচে দমে রাখুন।
-১০ মিনিট পর পোলাও ও মাংস ভালোভাবে মিশিয়ে কেওড়াজল ও শাহি জিরা ওপরে ছিটিয়ে ১০ মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিন।
পরিবেশনঃ
এবার পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুন সালাদ অথবা সেদ্ধ ডিমের সাথে।







0 comments:
Post a Comment