উপকরনঃ
- গরুর মাংস - ১ কাপ (ছোট টুকরা )
- ছোলার ডাল - ১ মুঠ
- মসুরির ডাল - ১ মুঠের কম
- আলু - ১ টি ( ছোট )
- কাচামরিচ কুঁচি - স্বাদ অনুযায়ী
- মিহি করে পেয়াজ কুঁচি - ১/২ কাপ
- লবন - পরিমান মতো
- আদা + রসুন বাটা - ২ টেবিল চামচ
- জিরা + ধনিয়া বাটা - ১ চাচামচ
- টমেটো সস - ১ টেবিল চামচ
- হলুদ - সামান্য
- গরম মশলা + এলাচ বাটা - ১ চাচামচ
- ডিম - ১টি
প্রস্তুত প্রনালিঃ
প্রেশার কুকারে আদা, রসুন, জিরা, ধনিয়া, এলাচ, গরম মশলা অর্ধেক ও হলুদ, লবন, মাংস, ডাল , আলু দিয়ে অল্প পরিমানে পানি দিন ।
সিদ্ধ হলে পানি শুখিয়ে শুকনা করে নিন । পানি পানি যেন না থাকে ।
পাটায় অথবা বেলেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন ।
এবার এর সাথে কাচামরিচ , পেয়াজ , লবন লাগলে লবন ও বাকি মশলা দিয়ে মেখে নিন ।
১০-১২ টি কাবাব হবে বড় সাইজের ।
এবার ডিমের কুসুম সহ ৩-৪ ফোটা পানি দিয়ে কাটাচামচ দিয়ে ভাল করে ফেটে নিন ।
ডিমে ভাল করে দুই পিঠডুবিয়ে ডুবো তেলে বাদামি কালার করে ভেজে তুলুন ।
ডিম ভাল করে কাবাবের গায়ে লাগাবেন । যত বেশি লেগে থাকবে তত নেট নেট হবে ।

টিপসঃ
চপে বাড়তি কোন ময়দা অথবা কর্ন ফ্লাওয়ার দিবেন না । দিলে কাবাবের আসল স্বাদই নষ্ট হয়ে যাবে ।
পরিবেশনঃ
পরিবেশনঃ
পোলাও,পরোটার অথবা সালাদের সাথে পরিবেশন করুন দারুন মজাদার এই কাবাব ।

0 comments:
Post a Comment