উপাদানঃ
- মুরগির বুকের মাংস - ১ কাপ
- স্প্রিং অনিয়ন কুচি - ১/৩ কাপ
- গোলমরিচের গুঁড়া - আধা চা-চামচ
- মিক্সড লবণ - স্বাদমত
- সয়াসস- ২ টেবিল চামচ
- চিনি - ১/২ চা চামচ
- কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
- পেঁয়াজ টুকরো - ১ কাপ
- কাচা মরিচ ফালি - ৫টি
- ভিনেগার - ২ টেবিল চামচ
- টমেটো টুকরো - ১/২ কাপ
- আদা বাটা - ১/২ চা চামচ
- রসুন বাটা - ১/২ চা চামচ
- শুকনা মরিচ কুচি - ১/২ চা চামচ
- সয়াবিন তেল - ৪ টেবিল চামচ
- লবণ - স্বাদমতো
প্রস্তুত প্রণালীঃ
- মুরগীর মাংস সয়াসস, লবণ, আদা বাটা, ভিনেগার দিয়ে মেখে রাখুন আধঘণ্টা।
- মুরগীর মাংস সয়াসস, লবণ, আদা বাটা, ভিনেগার দিয়ে মেখে রাখুন আধঘণ্টা।
- এরপর মাংসটা ছেকে তুলে নিন।
- এরপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে তুলে রাখুন।
- রসুন ও চিকেন দিয়ে দুই মিনিট ভাজুন।
- অন্যান্য উপকরণগুলো দিয়ে আরো ৫-৭ মিনিট রান্না করুন।
- পেঁয়াজ এবং মাংস মেখে রাখা সসটুকু দিন এবং কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ পানিতে গুলে দিন।
- ফুটে উঠলে নামিয়ে পরিবেশন করুন।







0 comments:
Post a Comment